Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লোগো ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২৩ , ১২:১৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২৩, ১২:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে ফেসবুকে গ্রুপ ও পেজ খুলেছে একটি প্রতারক চক্র। সেই পেজে আবার নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া হচ্ছে। যেটি অনলাইনেও প্রচার করা হচ্ছে। লোগো ব্যবহার করে খোলা এসব পেজ সঠিক নয় বলে দাবি করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে তাদের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা গ্রুপ নেই।

রোববার, ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা/ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক ইউজার বা গ্রুপ নেই।

প্রচারণায় বিভ্রান্ত না হতে সবাইকে সতর্ক করে জানানো হয়, এসব প্রচারণা বা প্রচারিত তথ্যের প্রভাবে কারো কোনো ক্ষতি ও অসুবিধা হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)