Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মিরাকল ইন্ডাস্ট্রিজ হল্টেড

প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২৩ , ৬:২৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২২, ২০২৩, ৬:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩৩ মিনিট পরযন্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৬ লাখ ৩২ হাজার ৪০০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সোমবার শেয়ারটির সমাপনী দর ছিল ৩৩ টাকা ৪০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)