Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এক্সিম ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২৩ , ৬:১৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৩, ২০২৩, ৬:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা জোবায়ের কবির। তিনি হাতে থাকা ৭০ লাখ ৩২ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রি করবেন।

বুধবার, ২৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাজার মূল্যে সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রি করবেন।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৬১ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮ দশমিক ৯২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৩৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)