স্টাফ রিপোর্টার: দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২৪ আগস্ট, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। রোববার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)