স্টাফ রিপোর্টার: গ্লোবাল ইসলামী ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ স্থাপনের ফলে ডেটা স্থানান্তরের জন্য পাঁচ দিন সব সেবা বন্ধ থাকবে। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির গ্রাহক কোনো সেবা পাবেন না।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২১ সালের ১ থেকে ৩ এপ্রিল ডেটা স্থানান্তরের জন্য ব্যাংকটির সব সেবা বন্ধ ছিল।
ব্যাংকটি ২০১৩ সালে অনুমোদন পাওয়া ৯ ব্যাংকের একটি। শুরুতে সুদভিত্তিক ব্যাংক হিসেবে এনআরবি গ্লোবাল নামে কার্যক্রম শুরু করে ব্যাংকটি। তবে ২০২১ সালে গ্লোবাল ইসলামী নামে পুরোপুরি ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরিত হয়।
কোনো ব্যাংকের সেবা বা লেনদেন বন্ধ রাখতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। একই সঙ্গে গ্রাহককেও জানাতে হয়।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং পদ্ধতির উন্নত সংস্করণ স্থাপনের জন্য বিদ্যমান ডেটা স্থানান্তর করা হবে। এ জন্য আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১২০ ঘণ্টা ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)