Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বোর্ড সভার তারিখ ঘোষণা ২ কোম্পানির

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২৩ , ১:০৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৩, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ আগস্ট, ২০২৩ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুইটি হচ্ছে- ইস্টার্ন হাউজিং লিমিটেড ও প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।

ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে।

প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা দুপুর সাড়ে ২ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে।

এছাড়াও ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)