Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নতুন অর্থসচিব হলেন ড. খায়রুজ্জামান

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২৩ , ১:১৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৩, ২০২৩, ১:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বুধবার তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

অন্যদিকে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তার ইচ্ছা অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে তাকে ঐচ্ছিক অবসর দিয়ে আরেক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)