Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফু-ওয়াং ফুডের গেল সপ্তাহে লেনদেন বেড়েছে

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ৯:১০ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৩, ৯:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। এ সময় ডিএসইতে কোম্পানিটির ১৯৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৮৬০টি শেয়ার হাতবদল করেছে।

সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫৪ লাখ ৩৭ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ২৮ লাখ টাকা।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৯ লাখ ২৫ হাজার ১৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি ৩৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড,লাফার্জহোলসিম বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্টিজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)