Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে মিরাকল ইন্ডাস্টিজ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ৯:২০ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৩, ৯:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্টিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪২.৮১ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ৮০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার  টাকা

অ্যারামিট সিমেন্ট লিমিটেড দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৪ লাখ টাকা।

এসকে ট্রিমস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ১২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)