Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডাচ্-বাংলা ব্যাংকের এজিএমে ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ভার্চুয়াল মাধ্যমে ২৬তম এ সভা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে সভায় ২০২১ সালের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপনের পর তা অনুমোদন করা হয়েছে।

সভায় জানানো হয়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৪০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৪৭ হাজার ২৩৬ কোটি টাকা।

একই সময়ে ব্যাংকটি ঋণ দিয়েছে ৩১ হাজার ৯৪৫ কোটি টাকা, আগের বছর যা ছিল ২৭ হাজার ৩৩৮ কোটি টাকা। গত বছর ডাচ্-বাংলা ব্যাংক কর পরবর্তী নিট মুনাফা করেছে ৫৫৬ কোটি ১১ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৫৪৯ কোটি ৮৭ লাখ টাকা।

এ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৬৯ পয়সা।

সভায় ব্যাংকের পরিচালক হিসেবে তাং ইয়াং হা, এডিএ এর পুনঃনিয়োগ এবং ২০২১ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম অ্যান্ড কোং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টসের নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)