Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইষ্টার্ণ ব্যাংকের জমি বিক্রির সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ , ২:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৩, ২:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও পূর্বাচলে এ জমি অবস্থিত।  রোববার, ২৭ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

ইষ্টার্ণ ব্যাংক সূত্রে জানা গেছে, গাজীপুরের পূর্বাচলে অবস্থিত ইষ্টার্ণ ব্যাংকের প্লটটির আয়তন ৮৫ দশমিক ১৫ কাঠা। অন্যদিকে বসুন্ধরার প্লটটি ৫ কাঠা আয়তনের। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)