Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৩, ১:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা এবং আগের বছর সমন্বিত ইপিএস ছিল ১৯ টাকা ৩৯ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২৮ টাকা ০৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৪০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ২২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২১ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)