স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানি ২টি হলো- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
প্রিমিয়ার লিজিং: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের সভা ২টা ৩০ মিনিটে। সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
একই সভায় থেকে কোম্পানিটির চলতি ২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেন অনুমোদন করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে লোকসানের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা এবং আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়ায় ২ টাকা ১২ পয়সা এবং আগের অর্থবছর শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৩ পয়সা। আগের দুই অর্থবছরেও কোম্পানিটি লোকসানের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি।
ইস্টার্ন হাউজিং: কোম্পানিটির সভা ৩টা ৩০মিনিটে। সভা থেকে সর্বশেষ ৩০ জুন, ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা এবং আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা। কোম্পানিটি ২০২১-২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
গত বছরে ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭৪ টাকা ৭১ পয়সা এবং আগের অর্থবছর শেষে যা ছিল ৭০ টাকা ৩৩ পয়সা। ২০২০-২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)