Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৩ , ৯:০৮ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ৯:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪২ কোটি ৭৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে ৪১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ পয়েন্টে।

ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার সিএসইতে ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)