Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম রবিবার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২৩ , ৪:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৩, ৪:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার, ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি পাওয়ার পর এ বছরের ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করে কোম্পানিটি।

ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১০ জুলাই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)