ভবনের ভেতর ও বাইরের সৌন্দর্য বৃদ্ধি করে নানান বর্ণের রঙ। বাহারি রঙ্গের কারুকাজে ভবনের সৌন্দর্য হয়ে ওঠে অনিন্দ্য, মোহনীয়। ঠিক নারীর শ্রীবৃদ্ধির মূলে যেমন রঙের ব্যবহার আবশ্যক; তেমনি নারীর মতো দেয়ালের স্কিন পেইন্টস তার শ্রীবৃদ্ধির রহস্যকথা।
উন্নয়নশীল বাংলাদেশে এখন অনেক কোম্পানি রঙ উৎপাদন এবং বিপণনে কাজ করছে। স্বাধীনতার আগে এবং পরে বিদেশি কোম্পানিগুলো বাজার দখল করায় দেশি কোম্পানিগুলো অনেক পিছিয়ে পড়ে। বর্তমানে গুণগত মানের বিবেচনায় বিদেশি কোম্পানিগুলোকে পেছনে ফেলছে বাংলাদেশি অনেক কোম্পানি। তাদের মধ্যে অন্যতম বিডি পেইন্টস লিমিটেড।
বিশ্বমানের রঙ প্রস্তুতকারক কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান জানান সেই অভিজ্ঞতার নানান কথা। লিখেছেন- শাহীনুর ইসলাম।

বাজারে প্রচলিত এবং বাজার দখলকারী কোম্পানিগুলোর পণ্যের গণগতমান সম্পর্কে আগে জেনে নিন। এরপরে বিডি পেইন্টসের রঙ ব্যবহার করুন বা তথ্য জেনে রাখুন। কেন আলাদা, আপনি নিজেই উত্তর মিলিয়ে নেবেন।
আমাদের রঙ বিশ্বমানের। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর উপযোগী এবং ল্যাবে পরীক্ষা করেই রঙ তৈরি করা হয়। আমাদের বিশেষত্ব হলো- অন্য কোম্পানির একটি কৌটায় থাকা চার লিটার রঙ ২০ ফুট দেয়াল অলঙ্করণ করা গেলে বিডি পেইন্টস ৪০ ফুট বা দ্বিগুণের নিশ্চয়তা দেবে। গুণগতমানেও সেরা, অর্থেরও সাশ্রয় হবে; যা অন্য কারো সক্ষমতার বাইরে।
প্রথমে নামেই স্বতন্ত্র; বাংলাদেশ পেইন্টস বা বিডি পেইন্টস। পরিবেশ ও পরিস্থিতি বুঝে উন্নতমানের কাঁচামালে পণ্য তৈরি করি। প্রত্যেক কাঁচামাল যাচাই-বাছাই শেষে পরিবেশ উপযোগী করে রঙ প্রস্তুত করা হয়। এ কারণে বিডি পেইন্টস অন্য সব কোম্পানির রঙ থেকে আলাদা।
রঙের গুণগতমান, কভারেজ এবং স্থায়িত্ব; তিনটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে লক্ষ্য নির্ধারণ করি। আমরা সুশ্রী একজন নারীর সৌন্দর্য বৃদ্ধির মতো একটি ভবনের স্কিন রক্ষা করি বা পরিবেশ সম্মতভাবে রাঙিয়ে তুলি। বাংলাদেশের মার্কেট অনেক বড়, ছকে ফেলতেও অনেক সময় ও অর্থের ব্যাপার। তবে লক্ষ্য আমাদের অনেক দুর। আশা করছি, শিগগিরই তাও স্পর্ষ করতে পারব।
উল্লেখ্য, বিডি পেইন্টস লিমিটেড সম্প্রতি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পেয়েছে। শেয়ারপ্রতি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার পুঁজিবাজারে ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে বিডি পেইন্টস।
উত্তোলিত টাকায় ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)