Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৩ , ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইস্টার্ন ব্যাংকের নাম এবার পাল্টে গেল। কোম্পানি আইন ১৯৯৪-এর ১১(ক) ধারার বিধান অনুযায়ী তপশিলি ব্যাংকের তালিকায় ‘ইস্টার্ন ব্যাংক লিমিটেড’-এর নাম ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

রোববার, ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে দেশের তপশিলি ব্যাংকের তালিকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

রোববার, ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ)-এর ৩৭ (২) (সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এই সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)