স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন দেড় মাস পর সাতশত কোটি টাকা ছাড়ালো। মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর লেনদেন শেষে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার শেয়ারবাজার উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বীমা খাত। এখাতের কোম্পানিগুলোর মধ্যে ৪২টির শেয়ার দর বেড়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি ও খাদ্য খাতের কোম্পানিগুলোও উত্থানে অবদান রেখেছে। তথ্যপ্রযুক্ত খাতের ৮টি আর খাদ্য খাতের ৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন যেসব কোম্পানির শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৬.৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ০.০৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.১৭ পয়েন্টে ও দুই হাজার ১৪৪.২০ পয়েন্টে।
ডিএসইতে মঙ্গলবার ৩৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির বা ২৬.১৮ শতাংশের, দর কমেছে ৬৮টির বা ২০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির বা ৫৩.৮২ শতাংশের দর।
এদিন ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা দেড় মাস বা ৩১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে চলতি বছরের ২৪ জুলাই আজকের চেয়ে বেশি অর্থাৎ ৭৪৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৫.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৬.৯৮ পয়েন্টে। এছাড়া এসসিএক্স ২০.১৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৪৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১.২৬ পয়েন্ট এবং সিএসআই ০.৮৬ পয়েন্ট বড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৯.৫৪ পয়েন্টে, একহাজার ৩০৯.০১ পয়েন্টে, ১৩ হাজার ৪০৮.৮৮ পয়েন্টে এবং একহাজার ১৭৫.৬৪ পয়েন্টে।
সিএসইতে মঙ্গলবার ১৭১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৪০টির আর দর অপরিবর্তিত রয়েছে ৬৯টি। সিএসইতে মঙ্গলবার ৫৩৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)