Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লিগ্যাসি ফুটওয়্যারের ২০ কোটি টাকার সুদ মওকুফ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৩ , ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডকে প্রায় ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে। গত ৫ সেপ্টেম্বর রূপালী ব্যাংক থেকে লিগ্যাসি ফুটওয়্যারকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে সম্প্রতি সুদের অর্থ (১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা) মওকুফ করে দিয়েছে ব্যাংকটি।

সুদ মওকুফের পর বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারকে পরিশোধ করতে হবে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা। পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে এ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)