Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওয়ালটনের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৩ , ৫:২১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৩, ৫:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা অবশ্য কম লভ্যাংশ নেবেন। তাদেরকে কোম্পানির পরিচালনা পর্ষদ ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪০ টাকা ১৬ পয়সা। শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১১১ টাকা ৮৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ৯১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪৩ টাকা ৭৩ পয়সা।

আগামী ২৯ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)