Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিয়ন ক্যাপিটাল লভ্যাংশ দেবে না

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৩ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৩, ৫:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিদায়ী বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৫ পয়সা এবং আগের বছর যা ছিল শেয়ারপ্রতি ৮ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি দায় ছিল ১৫ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও রেকর্ড তারিখ চূড়ান্ত করেনি। এগুলো পরবর্তীতে চূড়ান্ত করে শেযারহোল্ডারদের জানিয়ে দেবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)