Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তমিজউদ্দিন টেক্সটাইলের মুনাফা বাড়ল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ , ৭:০৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৫, ২০২২, ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: চলতি ২০২১-২২ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের। সোমবার কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদনের পর প্রকাশিত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩ টাকা ২৬ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬৩ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)