Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দরপতনের শীর্ষে খান ব্রাদার্স

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২৩ , ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.০১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে পাওয়া যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৯ কোটি ২০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৮০ লাখ টাকা।

ড্যাফোডিল কম্পিউটার্স দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে ৬ কোটি ৮ লাখ টাকা।

সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ৮.৮৫ শতাংশ দর কমে দরপতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং, রতনপুর স্টিল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, নর্দার্ণ জুট ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)