Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২৩ , ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড দীর্ঘমেয়াদী “এএ+” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে। কোম্পানিটির ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪” রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)