Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নর্দার্ণ জুটের অফিস অন্য কোম্পানির দখলে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ৫:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩, ৫:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের হেড অফিস বর্তমানে ওএমসি লিমিটেডের দখলে। অর্থাৎ কোম্পানিটির হেড অফিস এখন ওএমসি লিমিটেড ব্যবহার করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল সম্প্রতি কোম্পানির ঢাকার প্রধান কার্যালয় পরিদর্শন করলে এমন চিত্র পায় বলে তথ্য প্রকাশ করে।

ডিএসই সূত্রে রোববার জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল নর্দার্ণ জুটের কারখানা পরিদর্শন করে। কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি।

যদিও প্রতিনিধি দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)