Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিক হোটেলের তিন প্রান্তিকে ইপিএস ৫ টাকা ৫৬ পয়সা, সভা ১৮ সেপ্টেম্বর

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ৬:১২ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩, ৬:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিক হোটেল এন্ড রিসোর্স পিএলসির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা। গতবছর একই সময়ে ছিল ৩ টাকা ১৫ পয়সা।

ডিএসই প্রকাশিত চিত্র

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার এ তথ্য জানা গেছে। সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

দ্বিতীয় প্রান্তিকের চিত্রটি ডিএসই থেকে নেয়া

তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৮৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ১৫ টাকা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৯ টাকা ৩ পয়সা।

লভ্যাংশ ঘোষণার চিত্রটি ডিএসই থেকে নেয়া

ইউনিক হোটেল এন্ড রিসোর্স পিএলসির গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের প্রতিষ্ঠানগুলো হচ্ছে-পাঁচ তারকা ওয়েস্টিন দ্য হোটেল ও চার তারকা হানসা রেসিডেন্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)