Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানি নগদ লভ্যাংশ দিলো

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন ২ খাতের কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। কোম্পানিগুলো হলো- কর্নফুলি ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে জানা গেছে, কর্নফুলি ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। গ্লোবাল ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ১২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

আলোচিত সময়ের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)