Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএসইর সাবেক এমডি আর নেই

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ১:৩২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার, ৯ সেপ্টেম্বর রাতে তাঁর মৃত্যু হয়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন মামুন-উর-রশিদ। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছিলেন তিনি। তার আগে তিনি প্রিমিয়ার ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)