Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি ল্যাম্পসের নতুন প্রডাকশন লাইন স্থাপনের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ৪:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩, ৪:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিডি ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের কারখানায় নতুন প্রডাকশন লাইন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নরসিংদীতে অবস্থিত নিজস্ব কারখানায় টিউব লাইটের প্লাস্টিক পার্টস উৎপাদনের জন্য উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এই প্রকল্পের জন্য কোম্পানিটি ১ কোটি ১১ লাখ টাকা ব্যয় ধরেছে। বিডি ল্যাম্পস ব্যাংক ঋণ নিয়ে প্রকল্পের ব্যয় মেটাবে।

কোম্পানিটি জানায়, বিডি ল্যাম্পস জিএলএস বাল্ব আউটসোর্স করবে এবং জিএলএস প্রডাকশন লাইন বন্ধ করবে। এখান থেকে রাজস্ব ছাড়া কোম্পানিটি ৩৭ লাখ টাকা মুনাফা পাবে বলে আশা প্রকাশ করেছে।

কোম্পানিটির গত বছরে বিক্রি ৫০ শতাংশ কম এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে জিএলএস বাল্প উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)