Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার ৫ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ৪:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩, ৪:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: রেকর্ড ডেটের কারণে ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার শেয়ার লেনদেন স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-আমরা নেটওয়ার্কস, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফান্ডগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

আগামী বুধবার, ১৩ সেপ্টেম্বর থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)