Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৭ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪২ টাকা ৪০ পয়সা। ১১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৬ টাকা ৮০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)