Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ছেলেকে ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন মির্জা আব্বাস

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তার ছেলে মির্জা ইয়াসির আব্বাসকে ব্যাংকের ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র এই তথ্য জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে শেয়ার দেওয়ার প্রক্রিয়াটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মের বাইরে কার্যকর করা হবে। মির্জা ইয়াসির আব্বাস বর্তমানে ঢাকা ব্যাংকের পরিচালক পদে রয়েছেন।

ব্যাংকটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, মির্জা ইয়াসিরের কাছে ব্যাংকটির ৩ কোটি ৪৯ লাখ বা ৩.৬৮% শেয়ার রয়েছে।

এদিকে, মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসি বেগমকে হাতে থাকা ব্যাংকটির ১৫ লাখ ৩০ হাজার শেয়ারের মধ্যে ৫ লাখ ৩০ হাজার শেয়ার উপহার হিসেবে দেবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এ শেয়ার তার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থেকে স্থানান্তর করবেন, যা ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর।

অপরদিকে ইউসিবিএলের উদ্যোক্তা হাজী আবু কালাম হাতে থাকা ব্যাংকটির ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালকে দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পূর্ব ঘোষণা অনুসারে নিজের বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)