Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গেল সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১১:১১ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: গেল সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৬.৯৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৭০ লাখ ০৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৪ লাখ ০২ হাজার।

ডিএসই সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৯.৮৫ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড সর্বচ্চো ২২.২৫ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)