Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সমাপ্ত সপ্তাহে দর পতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২১.৪৪ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত সপ্তাহে ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৭.৬৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫.৬৬ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।

দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমার, অলিম্পিক এক্সেসরিস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)