স্টাফ রিপোর্টার: লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে সালিশি ট্রাইবুনালের রায় সংক্রান্ত একটি রেজুলেশন পাশ করেছে। কোম্পানিটি গত ১৫ সেপ্টেম্বর এই রেজুলেশন পাশ করে। রায় অনুযায়ী কোম্পানিটিতে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল লাফার্জহোলসিমের পক্ষে আদেশ ঘোষণা করে।
উল্লেখিত আরবিট্রেশন কারযক্রম অনুযায়ী, লাফার্জহোলসিম দাবি করছে যে জালালাবাদ গ্যাসের সাথে জুক্তি অনুযায়ী তারা গ্যাস সরবরাহের জন্য সিলিং প্রাইস (সর্বোচ্চ মূল্য) পরিশোধ করেছে। জালালাবাদ গ্যাস দাবি করছে যে তারা সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ করবে।
সালিশি ট্রাইবুনালের আদেশ অনুযায়ী, সিলিং প্রাইস একটি বৈধ মূল্য গ্যাসের। কোম্পানিটির জালালাবাদ গ্যাসকে বেশি মূল্য পরিশোধ করার কোনো বাধ্যবাধকতা নেই।
আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, লাফার্জহোলসিম জালালাবাদ গ্যাসকে গ্যাস সরবরাহের জন্য যে অতিরিক্ত অর্থ দিয়েছে, তা ফেরত দিতে হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)