Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কৃষিবিদ সীডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৫:৪০ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৫:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: কৃষিবিদ সিড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার, ১৮ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭৭ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ০১ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)