Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৭:১২ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৭:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। সোমবার, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উৎপাদন শুরু হয়। এ কেন্দ্র থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)