Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৫৮ কোটি ৮৮ লাখ টাকা লভ্যাংশ দেবে ইউনিক হোটেল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ৬:০৫ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩, ৬:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি প্রতি শেয়ারে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ হিসেবে অর্থাৎ ২ টাকা করে লভ্যাংশ দেবে। তাতে শেয়ারহোল্ডাররা মুনাফা পাবেন ৫৮ কোটি ৮৮ লাখ টাকা।

জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব শরিফ হাসান।

তিনি বলেন, আমাদের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৬ টাকা ৪২পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মুনাফা বাড়ার বিষয়ে তিনি বলেন, আমাদের অনেক প্রজেক্টে বিনিয়োগ রয়েছে। এ বছর মূলত কোম্পানির শেয়ার বিক্রি থেকে এক্সট্রা অর্ডিনারি মুনাফা হয়েছে। আরেকটি কোম্পানির শেয়ার আমরা হোল্ড করি, সেখানে আনরিয়েলাইজ গেইন আছে। আর প্রকৃত অপারেশনাল বিজনেস থেকে মুনাফা আসছে ২ টাকা। সব মিলিয়ে এ বছর ৬ টাকা ৪২ পয়সা মুনাফা এসেছে।

২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সালে ১৫ শতাংশ, ২০২০ ও ২০২১ সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। তবে তার আগের বছর ২০১৯ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ ২০১৯ সালের পর কোম্পানি সর্বোচ্চ মুনাফা দিল শেয়ারহোল্ডারদের।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৯ কোটি ৪৪ লাখ।

  • ইউনিক হোটেলের তিন প্রান্তিকে ইপিএস ৫ টাকা ৫৬ পয়সা, সভা ১৮ সেপ্টেম্বর

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)