স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: দেশবন্ধু পলিমার লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল।
সিএসই সূত্রে জানা যায়, দেশবন্ধু পলিমার লিমিটেডের আগামী ২ অক্টোবর বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটালের আগামী ২৮ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে ইউনিয়ন ক্যাপিটাল কোনো লভ্যাংশ দেয়নি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)