Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার নামমাত্র উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ৯:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেন নেমেছে আরও তলানিতে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইতে ৪৪১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিন থেকে ৫৯ কোটি ৪৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ৫০০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)