স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বৃহস্পতিবার পালিত হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে বুধবার এ তথ্য জানা যায়।
আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকালও করেন। সেই হিসেবে ২৮ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সাধারণ ছুটি।
দিনটিতে সরকারী ছুটি ঘোষণা করায় ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব অফিস আদালত বন্ধ থাকবে। বৃহস্পতিবার পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। আগামী রোববার, ১ অক্টোবর থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)