স্টাফ রিপোর্টার: এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে। এ কারণে কোম্পানিটি যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তিটি সফলভাবে বাস্তবায়ন হলে কোম্পানিটির দিনে ৬০০ মেট্রিকটন উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ফিনিশড রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে; যা লোকাল মার্কেটে বাজারজাত করবে এবং জাপানের মার্কেটে রপ্তানি করবে।
কোম্পানিটি জানায়, দিনে ৬০০ মেট্রিকটন পণ্য উৎপাদন করলে বছরে ৯০০ কোটি টাকার পণ্য বিক্রি করতে পারবে। চুক্তি অনুযায়ী-যমুনা যমুনা এডিবল অয়েলের সাথে মুনাফা ভাগাভাগির পর কোম্পানিটির বছরে ৩০ কোটি টাকার মুনাফা বাড়বে বলে ধারণা করছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)