Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

খান ব্রাদার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ২:১৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির গত ১৮ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ১৯ টাকা ৯০ পয়সা। ২৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৯০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)