স্টাফ রিপোর্টার: ব্র্যাক ব্যাংক লিমিটেড দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।
ব্র্যাক ব্যাংক সূত্রে জানা গেছে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে Fully Redeemable। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে Non-Convertible। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।
আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।
বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। গত ৭ জুন অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংএর পরিচালনা পর্ষদের ৩৪৬তম বৈঠকে ওই বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)