Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সমাপ্ত সপ্তাহে দরপতনে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ৭:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৮৫ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ কোটি ৫১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ১৩ লাখ টাকা।

অগ্রণী ইন্স্যুরেন্স তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৬ লাখ টাকা। লেনদেন করে। যা গড়ে ১ কোটি ৭৬ লাখ  টাকা।

মিরাকল ইন্ডাস্ট্রিজ ৯.১৮ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)