Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২৩ , ৭:১০ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২৩, ৭:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ওয়ান ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এটি হবে ব্যাংকটির ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে,  ৪০০ কোটি টাকার এই সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ ৭ বছর। এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার এডিশনাল টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)