Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৩ , ৪:০৮ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৩, ৪:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। রোববার (১ অক্টোবর) বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে সম্মতিপত্র পেয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্ত করা যাবে।

আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। বন্ডের অবশিষ্ট ১৫ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

বন্ড ইস্যুর মঅধ্যমে সংগ্রহ করা অর্থ  তিনটি নতুন সিএনজি স্টেশন স্থাপন, ৫টি এলপিজি স্টেশন স্থাপন এবং ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপনে ব্যয় করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)