Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইপিওতে আসছে বোরাক রিয়েল এস্টেট, রোড় শো ১৮ অক্টোবর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৩ , ১০:২৪ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২৩, ৫:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করবে বোরাক রিয়েল এস্টেট লিমিটেড।  আগামী ১৮ অক্টোবর রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে রোড শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কোম্পানির আর্থিক চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর শর্ত অনুসারে, কোম্পানিটি ‘যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor)’ তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একটি রোড শোর আয়োজন করেছে।

কোম্পানিটির রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

বোরাক রিয়েল এস্টেটের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড ও বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া রেজিষ্ট্রার টু দ্য ইস্যুয়ারের দায়িত্ব পালন করবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

১৯৯১ সালে তার কার্যক্রম শুরু করা বোরাক রিয়েল এস্টেট লিমিটেড দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি ইউনিক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ ও অ্যাপার্টমেন্ট বিক্রি করে থাকে।

কোম্পানির ভাষ্য অনুসারে, রাজধানীর পান্থপথে ‘ইউনিক ট্রেড সেন্টার (ইউটিসি)’ নামে ২০ তলা বাণিজ্যিক ভবনটি হচ্ছে দেশের প্রথম ইন্টেলিজেন্ট বিল্ডিং। এই গ্রুপের নির্মিত দ্য ওয়েস্টিন ঢাকা দেশে বেসরকারি খাতের প্রথম পাঁচ তারকা হোটেল।

ইউনিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি (দ্যা ওয়েস্টিন ঢাকা -এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি।

  • Borak Real State Ltd,- (Road Show)

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)