Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অ্যাপেক্স স্পিনিংয়ের প্রতি শেয়ারে ২ টাকা লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২৩ , ৫:১১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২৩, ৫:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ অর্থাৎ ২ টাকা করে নগদ লভ্যাংশ দেবে। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় জুলাই থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত হয়।

বুধবার (৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫১ পয়সা। তাতে ৮ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনি কোম্পানির মুনাফা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকা। এ টাকার মধ্যে শেয়ারপ্রতি ২ টাকা করে ৮৪ লাখ শেয়ারধারীদের এক কোটি ৬৮ লাখ টাকা নগদ লভ্যাংশ দেবে।

আগের দুই বছর অর্থাৎ ২০২১ ও ২২ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অ্যাপেক্স স্পিনিং। ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬৪ টাকা ৩৭ পয়সা। এর আগের বছর ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ নভেম্বর,  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ১২৪ টাকা ৭০ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)