স্টাফ রিপোর্টার: এডিএন টেলিকম লিমিটেড শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে। তাতে কোম্পানির শেয়ারহোল্ডাররা মুনাফা পাবেন ৯ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৪৯৯ টাকা।
জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কোম্পানির পর্ষদ বুধবার সভায় এই সুপারিশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (৫ অক্টোবর) জানা গেছে, ২০২৩ সালে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ২৫ কোটি ৮৬ লাখ ৬ হাজার ৬৬৪ টাকা। এতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা। যা ২০২২ সালে ছিল ইপিএস ছিল ২ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে কোম্পানিটির।
বিদায়ী বছরে প্রায় ২৬ কোটি টাকা মুনাফা হওয়ার কোম্পানির ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৯ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৪৯৯ টাকা। অর্থাৎ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। বাকি টাকা কোম্পানির অনান্য খাতে বিনিয়োগ ও রিজার্ভ ফান্ডে জমা রাখবে।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালে ১৫ শতাংশ নগদ, ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে। জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৬৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ ডিসেম্বর, রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)